শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৪ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক তরিকুলের পরিবারের পাশে সাদিক-ফরহাদ, ২ লাখ টাকা অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যাওয়া চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের খোঁজখবর নিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদ। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এই পরিবারের হাতে দুই লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে ছাত্রশিবিরের পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এম এম ফরহাদসহ অন্যরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ডাকসুর জিএস এম এম ফরহাদ।

সেই সাংবাদিকের পরিবারের পাশে সাদিক-ফরহাদ, ২ লাখ টাকা অনুদান

পোস্টে এস এম ফরহাদ বলেন, ‘ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর। চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে’—

“‌‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখব, আদর করব।” অবুঝ শিশুর মুখে এমন ভারী কথা!’

‘আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকব। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে কার্জন হল এলাকায় লাইভ চলাকালে তিনি অচেতন হয়ে পড়েন সাংবাদিক তরিকুল শিবলী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়