শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০২:৪৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খামেনির মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক (ভিডিও)

খামেনির মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানি টিভি উপস্থাপক | ছবি: সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি টিভি উপস্থাপক। সরাসরি সম্প্রচারের সময় ঘোষক কাঁদতে কাঁদতে আনুষ্ঠানিক বিবৃতি পাঠ করেন, যা মুহূর্তেই দেশজুড়ে শোকের আবহ তৈরি করে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খবর দেওয়া হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আর বেঁচে নেই। মৃত্যুর এ খবরগুলো পাঠ করার সময় একজন স্টেট টিভি সংবাদ উপস্থাপককে আবেগের আবেশে কাঁদতে দেখা গেছে।

এদিকে, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। শুধু তিনি নন; বিমান হামলায় খামেনির কন্যা, জামাতা, নাতি ও পুত্রবধূও নিহত হয়েছেন।

খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়