শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৯:৪২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ উধাও ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজুর ফেসবুক পেজ

কুড়িগ্রামের চরাঞ্চলের কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই ফেসবুক থেকে উধাও হয়ে গেছে। ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শীর্ষক ব্যতিক্রমী ভিডিওর মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা এই পেজটি রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী শাহআলম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে পেজটি সাময়িকভাবে অদৃশ্য হয়ে থাকতে পারে। তবে তারা আশা করছেন, দ্রুতই পেজটি পুনরায় সচল হবে।

এ বিষয়ে তাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুড়িগ্রামের চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তাজুল ইসলাম। তার নিজস্ব বাচনভঙ্গি ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে যাত্রা শুরু করা এই পেজটি মাত্র কয়েক দিনেই এক মিলিয়ন (১০ লাখ) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করে। পেশায় দিনমজুর হয়েও চরাঞ্চলের মানুষের নানা সমস্যা তুলে ধরে তিনি নেটিজেনদের প্রশংসা কুড়ান।

হঠাৎ করে পেজটি বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে হতাশা বিরাজ করছে। সামাজিক মাধ্যমে অনেকেই এ ঘটনার জন্য অতি-উৎসাহী ট্রল বা অন্যদের নেতিবাচক রিপোর্টকে দায়ী করছেন।

স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম এ বিষয়ে বলেন, অল্প সময়ে পেজটিতে অস্বাভাবিকভাবে ফলোয়ার ও ভিউ বৃদ্ধি পাওয়ায় ফেসবুক কর্তৃপক্ষ (মেটা) হয়তো যাচাই-বাছাইয়ের জন্য এটি সাময়িকভাবে সরিয়ে রেখেছে। আশা করছি, সব প্রক্রিয়া শেষে পেজটি দ্রুতই ফিরে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়