শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা না, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন: সাখাওয়াত হোসেন

নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতি সচল রাখছেন।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর এলিফেন্ট রোডে বিআইআইএসএস’র অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত বলেন, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন, আমরা না। বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যকে রিবিল্ড করেছে। সেসব দেশের ন্যাশনাল লিডাররাও এমনটাই মানছে।

কোনো দেশের বিপক্ষে নন জানিয়ে এই উপদেষ্টা বলেন, প্রতিবেশী তিন দেশের নিউক্লিয়ার ওয়ার হলে আমাদের কী হবে, সেটা মাথায় রেখেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।

মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, যেহেতু মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত, এজন্য দুদেশেরই দুদেশকে প্রয়োজন। তবে রোহিঙ্গা ইস্যু আমরা খারাপভাবে সামলেছি। রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন সবচেয়ে বড় বাধা আরাকান আর্মি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়