শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই আড়াই কোটি টাকার চাঁদাবাজি চলছে: নৌ ও শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন

চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি চাঁদাবাজি হয় বলে মন্তব্য করেছেন নৌ ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিগত ১ বছরের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন কত টাকা ওঠে এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমি আনুমানিক বলতে পারবো না। আমি একটা রাফ ফিগার দিতে পারি। তবে আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা। প্রত্যেকটা দিন।’

তিনি বলেন, ‘প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হয়। গাড়ির স্ট্যান্ড আমি বের করে দিয়েছি ভেতরে ট্রাক দিনের পর দিন দাঁড়ানো। যেটা ওর জায়গা না। কেউ না কেউ চাঁদা নিয়েছে। বের করে দিয়েছি ওখান থেকে। বাইরে গেছে সেখানেও চাঁদা নিচ্ছে।’

এ সময় তিনি বলেন, ‘যেই চিটাগাংয়ের মেয়র হোন আমি অতীতের কথা বলছি উনি সিটির চেয়ে বন্দরের রক্ষক বেশি। চট্টগ্রাম বন্দর অনেকটা সোনার ডিম পাড়া হাঁসের মতো। তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো।’

সূত্র: এখন

  • সর্বশেষ
  • জনপ্রিয়