শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পে স্কেল: ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আল্টিমেটামের মধ্যে এতো কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।’

আজ বুধবার (১০ ডিসেম্বর) পে স্কেল বাস্তবায়ন নিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেছেন অর্থ উপদেষ্টা।

এর আগে রাজধানীর এক হোটেলে সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়েজিত সেমিনারে অংশ নেন অর্থ উপদেষ্টা। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশে দরিদ্রতা বাড়ছে। এর অন্যতম কারণ ভালো প্রজেক্ট নিয়েও সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না। এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আইনে দুর্বলতা আছে, দুর্নীতি আছে, সিস্টেমের জটিলতা সবকিছু মিলিয়েই সমস্যা।’

নিজে থেকেই উদ্যোক্তা হওয়া খুব ভালো উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘ঋণ নিয়ে উদ্যোক্তা থেকে নিজে নিজে হওয়া ভালো। এখানে নারীরা  উদ্যোমী, হিসাবী। নারীদের কাছে টাকা দেয়া ভালো, তারা ফ্যামিলি ওয়েলফেয়ারে খরচ করে বেশি। তাই তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শহরে প্রোপার্টি বাড়ছে, কিন্তু উচিত হলো একে ডিসেন্ট্রালাইজ করা। শহর দরকার আছে, কিন্তু গ্রামকে আরও চমৎকার এবং আকর্ষণীয় করতে হবে। এসডিএফের রোল আরও বলিষ্ঠ হতে হবে। সুবিধাভোগী বাড়াতে হবে। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও আত্মমানবতায় অবদান রাখতে হবে।’

প্রসঙ্গত, পে কমিশনের সুপারিশ ও গেজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ১৫ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেয় কর্মচারীরা। যদি এই সময়ের মধ্যে সরকার গেজেট প্রকাশ করতে ব্যর্থ হয়, তাহলে ১৭ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দিয়েছেন কর্মচারী নেতারা।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়