শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। এর আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ভোটের অগ্রগতি তুলে ধরেন।

ইসি সচিব বলেন, নির্বাচন-পূর্ব প্রস্তুতি এবং অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা ও অবহিত করার জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়গুলো আপডেট করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ভোটার তালিকা।

‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—এই দুটি বিষয় কীভাবে আমরা করবো, ব্যালট পেপারগুলো কীভাবে তৈরি করা হচ্ছে, এগুলোর রং কী হবে, ব্যালট পেপার কীভাবে একজন ভোটারকে দেওয়া হবে, ভোট গণনার পদ্ধতি কী হবে—এগুলো বিস্তারিত উনি (রাষ্ট্রপতি) জানতে চেয়েছেন। আমরা আমাদের দিক থেকে উনাকে বিস্তারিত জানানোর পর উনি সন্তোষ প্রকাশ করেছেন।’

আখতার আহমেদ বলেন, আমরা যে ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়েছি (সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত) এ সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে জানিয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। উনি অত্যন্ত মন দিয়ে যেটা জেনেছেন সেটা হচ্ছে ‘আউট অফ কান্ট্রি ভোটিং’ এবং ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’। এ সম্পর্কে পদ্ধতিগত বিন্যাস ও প্রযুক্তিগত বিষয়গুলো শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন।

‘উনি সার্বিকভাবে আমাদের বলেছেন, নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। একটি ভালো, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য-সহযোগিতা এবং সহানুভূতি উনার দিক থেকে দেওয়ার সুযোগ আছে, উনি তারচেয়ে বেশি ছাড়া কম দেবেন না।’

ইসি সচিব বলেন, (তফসিল নিয়ে) আজকে বিকেল ৪টার সময় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার স্যার সবার সঙ্গে বসে সার্বিক বিষয়ে আলোচনা করে তফসিল কখন ঘোষণা করবেন সে সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। কাজেই যখনই আমি সিদ্ধান্তটা জানতে পারবো, আপনাদের সেটা জানিয়ে দেবো।

‘আপাতত এইটুকুই, একটু অপেক্ষা করেন। হয়তো আমি ঘণ্টাখানেক পর অথবা দুই ঘন্টা পর আপনাদের আরেকটি আপডেট দিতে পারবো’- যোগ করেন ইসি সচিব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়