শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৬ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। বাঙালি জাতির ৫৫তম গৌরবোজ্জ্বল বিজয়ের দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার মুক্ত আকাশে উড়ে যাওয়ার এই দিনটি ইতিহাসে চিরস্মরণীয়। হাজার বছরের সংগ্রাম, শৌর্য ও বীরত্বের চূড়ান্ত পরিণতির প্রতীক এই বিজয় দিবস, যা বাঙালি জাতির আত্মপরিচয় ও মর্যাদাকে নতুন করে প্রতিষ্ঠা করেছে।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর ছোবল থেকে মুক্ত হয়েছিল প্রিয় মাতৃভূমি। সমাপ্তি ঘটেছিল বাঙালির ওপর চালানো পাকিস্তানি হানাদারদের নৃশংস নিধনযজ্ঞ। ফলে এই দিনটি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব জানান দেওয়ার দিন।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়ের উল্লাসে ভাসবে পুরো দেশ, আনন্দে উদ্বেলিত হবে পুরো জাতি। দেশের প্রতিটি প্রান্তে নানা আয়োজনে উদযাপন হবে মহান বিজয় দিবস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়