শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৯:০৮ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ

চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর শেরে-ই-বাংলানগরে অবস্থিত পরিকল্পনা কমিশনে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী জানান, দেশের সর্ববৃহৎ এই প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আসন্ন ৭ এপ্রিল রূপপুর কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল লোডিং’ কার্যক্রম শুরু হবে। এই প্রক্রিয়া সফলভাবে শেষ হলে চলতি বছরের জুন-জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

পরীক্ষামূলক উৎপাদনের শুরুতেই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানান মন্ত্রী। তবে পূর্ণ সক্ষমতা অর্জন করতে আরও কিছুটা সময় লাগবে। প্রথম ইউনিটের পুরো ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ আগামী ডিসেম্বর নাগাদ জাতীয় গ্রিডে নিয়মিত সরবরাহ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষামূলক চালুর সময় কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হয় না। তাই জুন-জুলাই মাসে উৎপাদন শুরুর পর থেকে পর্যায়ক্রমে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। ডিসেম্বরে পূর্ণ ১২০০ মেগাওয়াট উৎপাদনে পৌঁছানোর আগ পর্যন্ত এই অন্তর্বর্তী সময়েও বিভিন্ন পরিমাণে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়