শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৯:৫০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদানির বন্ধ ইউনিট চালু, পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু

কারিগরি ত্রুটি মেরামতের পর ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট পুনরায় চালু হয়েছে। এর ফলে এখন কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে কেন্দ্রটির বন্ধ ইউনিটটি জাতীয় গ্রিডে পুনঃসংযুক্ত হয় বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি'র ঊর্ধ্বতন এক কর্মকর্তা। 

এর আগে মঙ্গলবার দিনগত রাতে একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দিলে সেটি বন্ধ করে দেওয়া হয়।

এতে জাতীয় গ্রিডে চাপ বেড়ে যায় এবং বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের ঘটনা ঘটে। ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির এ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা এক হাজার ৬০০ মেগাওয়াট। এখানে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। ২০১৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য চুক্তি করে।


বিপিডিবি সূত্র জানায়, ত্রুটি দেখা দেওয়ার আগে কেন্দ্রটি গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন কমে ৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াটে নেমে আসে। এখন বন্ধ ইউনিটটি চালু হওয়ায় সরবরাহ আবার স্বাভাবিক হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়