শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৬:০৭ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার শিক্ষা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে: স্পিকার

সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার শিক্ষা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, এই কনভেনশন শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং সেবার আদর্শকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। 

তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজন থেকে নতুন নেতৃত্ব, পরিকল্পনা ও উদ্যমের সৃষ্টি হবে, যা মানবকল্যাণে সেবার পরিধি আরও বিস্তৃত করবে এবং নতুন দিগন্ত উন্মোচন করবে। পরে তিনি কনভেনশনের সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লায়ন্স নেতারাসহ অন্যান্য সদস্যরা, বিশিষ্ট অতিথি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়