শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়োজনে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে 'অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল' গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ শনিবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন।

নিজের ভেরিফায়েড পেজে দেওয়া ওই পোস্টে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব। এ জন্য দরকার পড়লে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করতে হবে।

আগামী দুই মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গতকাল ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনেই এ ঘটনা জাতিকে বিক্ষুব্ধ করেছে। তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আহত প্রার্থীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

উদ্ভূত পরিস্থিতিতে সব দলের নেতা-কর্মীদের ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'যেকোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য। কোনো হঠকারিতাই কাম্য নয়।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন, 'আমরা গতকাল একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন। বিএনপি, বেগম খালেদা জিয়া, তার পরিবার এবং জাতির জন্য এটি একটি বিশেষ দিন।'

তারেক রহমানের দেশে ফেরা যেন নিরাপদ হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়