শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মহসিন কবির

দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র পেছনে ফেলে নির্বাচনের পথে বিএনপি

মহসিন কবির: দেশকে অস্থির করার জন্য দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্র বিএনপিকে নির্বাচন থেকে ফেরাতে পারবে না। নি র্বাচন ঠিক সময়ে হওয়ার লক্ষ্য নিয়ে দল গোচাচ্ছে বিএনপি। এমনটাই দাবি সিনিয়র নেতাদের। এই অবস্থায় ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান ও তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন দিনটিকে স্মরণীয় করে রাখতে কোনো পাতা ফাঁদে পা দেবে না বিএনপি।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর দেশে আসার পর গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই নিয়ে গত শুক্রবার রাতে বিএনপির জরুরি বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যাক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। তিনি আরও বলেন, যে ঐক্যের মাধ্যমে আমরা ফ?্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি, এরই ধারাবাহিকতায় আমরা সব দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

গতকাল শনিবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, কিছু পতিত ফ্যাসিবাদী শক্তি এবং নির্বাচনবিরোধী ষড়যন্ত্রকারীরা হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি- সতর্ক থাকুন, যাতে নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র গড়ে উঠতে না পারে।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, ওসমান হাদি হত্যা- এটা সাধারণ হত্যাকাণ্ড কিংবা অপরাধ নয়; বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর ও সুদূরপ্রসারী কোনো ষড়যন্ত্র। এই হত্যাকাণ্ডের সময়কাল এবং ধরন দেখে অনেকেই আশঙ্কা করছেন যে, এর মূল লক্ষ্য হচ্ছে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, যাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ব্যাহত করা।

দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ-ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি গ্রহণ করেছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক ও শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ উসকানি দিয়ে নতুন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। বিশেষ করে ২৫ ডিসেম্বরের ঐতিহাসিক মুহূর্তটিকে সফল করতে এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে রাখতে তারা বদ্ধপরিকর।

দলীয় সূত্রে জানা যায়, দেশের চলমান অস্থির পরিস্থিতির মধ্যে গত শুক্রবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে নেতারা বলেন, ওসমান হাদিকে গুলির পর তার মৃত্যু এবং মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে তারা মনে করেন। ’৭১ ও ’২৪-এর পরাজিত অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার পক্ষে মতামত দেন তারা।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, ষড়যন্ত্র ব্যর্থ করতে হলে গণতান্ত্রিক শক্তির ঐক?্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তবে নেতারা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ওসমান হাদি হত্যাকাণ্ড একটি টার্নিং পয়েন্ট হতে পারে। একদিকে জনমনে আতঙ্ক, অন্যদিকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা- এই দুইয়ের মাঝে বিএনপি একটি ‘ওয়াচডগ’ বা সতর্ক প্রহরীর ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং নির্বাচন আয়োজন নিশ্চিত করা জরুরি। তা না হলে সংকট কোন দিকে যাবে সেটি বলা মুশকিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেচেন, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আসবেন- এই ঘোষণার পরে একটা হত্যাকাণ্ড হলো। তারপর কয়েকটা ধারাবাহিক ঘটনা ঘটল। এটার মানে হলো- এটা সাজানো একটি ছক। তিনি বলেন, যত ষড়যন্ত্রই হোক আমাদের গণতান্ত্রিক ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করবই। এ দেশে নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। অস্থিতিশীল করার মতো ঘটনা আমরা ঢাকা শহরে হতে দেব না। যারা করতে আসবে তাদের আমরা প্রতিহত করব।

বিএনপির নীতিনির্ধারকদের সঙ্গে আলাপকালে জানা যায়, তারা দেশের চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হলেও সার্বিকভাবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব ও ধৈর্যের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। দলের দায়িত্বশীল পর্যায়ের নেতাদের বক্তব্যে পরিষ্কার যে, তারা কোনোভাবেই নির্বাচন বিলম্বিত হওয়া বা বাধাগ্রস্ত হওয়া মেনে নেবে না। সে সঙ্গে ২৫ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়টি নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর। বিএনপির বর্তমান অবস্থান হলো- সার্বিক নজরদারি তথা দলের কেন্দ্র তৃণমূল পর্যন্ত সতর্ক থাকা। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে যাতে যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের খপ্পরে কেউ পা না রাখে। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, জনগণের ম্যান্ডেট পাওয়ার একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যেকোনো মূল্যে সময়মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে তারা অনড়।

দলীয় সূত্রে জানায়, ইতোমধ্যে পূর্ণমাত্রায় নির্বাচনী তৎপরতায় মনোনিবেশ করেছে বিএনপি। ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি ২৮ আসন দলীয় ও যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দলের মধ্য থেকে প্রার্থী করা হবে। এরই মধ্যে দলীয় প্রার্থীদের কোথাও কোথাও সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। একই সঙ্গে মিত্র রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদেরও সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম ও লক্ষীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজানের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শেষ দিনের বৈঠকে তারা অংশও নেন।

এদিকে ২৭২ আসনে যারা ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে পারেননি অথবা মিত্রদের ইস্যু রয়েছে সেখানকার প্রার্থীদেরও গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ডাকা হয়নি। এ সংখ্যাও প্রায় আট-দশজন। এর অর্থ হচ্ছে- ওই আসনে বিএনপি নতুন কাউকে বিবেচনায় রাখছে বিএনপি। গুলশানে অনুষ্ঠিত গতকালের বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীও অংশ নিয়েছেন। এর মধ্য দিয়ে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়