শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিথ্রো বিমানবন্দর ছাড়ল তারেক রহমানকে বহনকারী বিমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ও কন্যাসহ সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটে উঠেছেন তিনি।

বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার পর তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তিনি লন্ডনের বাসভবন থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও বেশ কয়েকজন ঘনিষ্ঠ সফরসঙ্গী তার সাথে দেশে ফিরছেন।

২০০৭ সালে ১/১১ সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার তিনি দেশের মাটিতে পা রাখবেন। দীর্ঘ সময় ধরে লন্ডন থেকেই ভার্চুয়ালি দল পরিচালনা করে আসছিলেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতির একটি ‘নতুন অধ্যায়ের সূচনা’ হিসেবে দেখছেন দলটির নেতা-কর্মীরা।

উল্লেখ্য, আগামীকাল ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে বড় ধরনের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর তিনশো ফিট এলাকায় আয়োজিত জনসভায় যোগ দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়