শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসছেন তারেক রহমান, প্রস্তুত কর্তৃপক্ষ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি গ্রহণ করেছে সৌধ কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্মৃতিসৌধের গণপূর্ত অধিদপ্তর ও পুলিশ কর্মকর্তারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ঝাড়ু দেওয়া ছাড়াও লেকের পানি পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি স্মৃতিসৌধ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এ সময় এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতিসৌধ এলাকায় প্রস্তুতির কাজ চলমান রয়েছে। একই সঙ্গে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। আমরা জানতে পেরেছি, তিনি জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এ কারণে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করেছি। স্বাভাবিক দিনেও যেভাবে স্মৃতিসৌধ পরিচ্ছন্ন রাখা হয় এবং পুষ্পার্ঘ্য অর্পণের জন্য প্রস্তুত করা হয়, সেভাবেই কাজ করা হচ্ছে। পাশাপাশি অতিথিরা যেসব এলাকা ব্যবহার করবেন, সেসব স্থান বিশেষভাবে পরিষ্কার করা হবে। প্রয়োজনে নির্দেশনা পেলে পুরো কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে এসেছেন। তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও ট্রাফিক পুলিশ, ডিবি ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবেন। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়