শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের প্রত্যাবর্তনে জনদুর্ভোগ: দুঃখ প্রকাশ বিএনপির

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাকে অভ্যর্থনা জানাতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় সমবেত হন। এতে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।

বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে রাজধানীতে স্বাভাবিক জনজীবনে কষ্ট ও দুর্ভোগের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে দলটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, অনাকাঙ্ক্ষিত এই দুর্ভোগ ও অসুবিধার জন্য দলটি গভীরভাবে মর্মাহত এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়