শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাবার কবরের পাশে কিছুক্ষণ একাকী নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান

মনিরুল ইসলাম: বাবার কবরের পাশে কিছুক্ষণ একাকী নীরবে দাঁড়িয়ে থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান।  এ সময় তাকে কিছুটা আবেগাপ্লুত হয়ে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়। ফের মোনাজাত দিতে হাত তুলতে দেখা যায় তাকে। দীর্ঘ ১৭ বছরের অধিক সময় পর বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন তারেক রহমান। 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া-মোনাজাতেও অংশ নেন তিনি।

আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছান। কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মী।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়