শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে গেল’: খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন রিজভী

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংকটে শোকে মাথার ওপর যেমন মায়ের একটা ছায়া থাকে, জাতি যেন আজ সেই ছায়া থেকে বঞ্চিত হলো। আমরাও হলাম। 

মঙ্গলবার সকালে খালেদা জিয়ার মৃত্যুর পর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিন হাসপাতালে বা বাসায় অসুস্থ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু বাইরে কাজ করতে আমাদের মনে হতো যে মা তো আছেন। তিনি তো দেখবেন সবকিছু। সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম। একটা দীর্ঘজীবন যার নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন... এমন বড়ো বেদনার এই শোক ও সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল। এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল। 

তিনি বলেন, এত নিপীড়ন সহ্য করে চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ, মানুষ ও গণতন্ত্রের জন্য তিনি টিকে থেকেছেন বিভিন্নভাবে। এরপরও কখনো তার চোখে-মুখে কোথাও কিছু আমরা পাইনি। আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সারা দেশ ও বিশ্ব এই মজলুম নেত্রীর জন্য গভীর শোক জানাচ্ছে।

এদিন, সকাল ৬টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়