শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০২:৪৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে’ (ভিডিও)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে—এমন দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তাঁর ভাষ্য অনুযায়ী, যথাযথ চিকিৎসা না দিয়ে দীর্ঘ সময় ধরে অবহেলার মাধ্যমে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমানউল্লাহ আমান। এ সময় তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত রাখার মধ্য দিয়েই খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে। তাঁর মতে, এই ঘটনার দায় কোনোভাবেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না।

আমানউল্লাহ আমান আরও বলেন, খালেদা জিয়া ছিলেন দেশের জনগণের অভিভাবকের মতো একজন নেতা। সেই অবস্থান মেনে নিতে না পেরেই প্রতিহিংসার রাজনীতির শিকার হতে হয়েছে তাঁকে। তিনি জোর দিয়ে বলেন, এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখার সুযোগ নেই এবং এর জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বিএনপি নেতার বক্তব্যে উঠে আসে খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গও। তাঁর দাবি, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আপসহীন নেতৃত্বের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, সেটিই তাঁকে জনগণের কাছে অনন্য করে তুলেছে। জানাজায় বিপুল মানুষের উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদন প্রমাণ করে যে তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক।

আমানউল্লাহ আমানের মতে, খালেদা জিয়া আজীবন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতন ছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই কারণেই তাঁকে তিনি গণতন্ত্রের অন্যতম পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়