শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মে‌য়েদের বিশ্বকাপে বাংলা‌দে‌শের জে‌সি ৮ ম্যাচে আম্পায়ারের দা‌য়ি‌ত্বে থাকবেন 

স্পোর্টস ডেস্ক : চল‌তি মা‌সের ৩০ তা‌রিখ শুরু হ‌বে মে‌য়ে‌দের ওয়ান‌ডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচসহ মোট আটটি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম পর্বের ম্যাচ পরিচালকদের তালিকা প্রকাশ করে আইসিসি। -- অলআউট স্পোর্টস

আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি।

মাঠের আম্পায়ার হিসেবে মোট চার ম্যাচ পরিচালনা বাংলাদেশের এই আম্পায়ার। ৩ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ৬ অক্টোবর ইন্দোরে নিউ জিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ১৫ অক্টোবর কলম্বোতে ইংল্যান্ড-পাকিস্তান এবং ২৬ অক্টোবর বিশাখাপাত্তমে ইংল্যান্ড-নিউ জিল্যান্ড ম্যাচে মাঠে দেখা যাবে তাকে।

টি‌ভি আম্পায়ারের দায়িত্বে জেসিকে দেখা যাবে ১৯ অক্টোবর ইন্দোরে ভারত-ইংল্যান্ড এবং ২৩ অক্টোবর মুম্বাইয়ে ভারত-নিউ জিল্যান্ড লড়াইয়ে। উদ্বোধনী ম্যাচের পর চতুর্থ আম্পায়ার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন ১১ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে।

এবারই প্রথম মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন সব নারী আম্পায়ার। বাংলাদেশ থেকে সেই ইতিহাসের অংশ হচ্ছেন জেসি।

এর আগে মেয়েদের এশিয়া কাপে দায়িত্ব পালন করলেও এবারই প্রথম আইসিসির কোনো আসরে দায়িত্ব পালনের সুযোগ পেলেন জেসি। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার কীর্তিও গড়েন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সবশেষ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।

ছেলেদের একটি ম্যাচের পাশাপাশি মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের ও টিভি আম্পায়ার হিসেবে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে ও ২২টি টি-টুয়েন্টি পরিচালনা করেছেন জেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়