স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে লিভারপুলের বিপক্ষে প্রথমে মোইসেস কাইসেদোর গোলে এগিয়ে যায় চেলসি। এরপর দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর গোলে সমতায় ফিরে লিভারপুল।
আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের ছয় মিনিটে ব্যবধান গড়ে দেন এস্তেভাও। তাতে ২-১ গোলের স্বরণীয় এক জয় পায় চেলসি। --- টি-স্পোর্টস
এই হারের পর পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করার সুযোগ হারাল লিভারপুল। ৭ ম্যাচে পাঁচ জয়, ও দুই হারে ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অল রেডরা। একই দিনের আগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া আর্সেনালের পয়েন্টও সমান ১৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে এক নম্বরে আছে গানাররা। আর ৭ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এল এঞ্জো মারেস্কার চেলসি।
প্রতিপক্ষের মাঠে ছন্দ হারালেও ঘরের মাঠে বেশ ভালো চেলসির রেকর্ড। স্ট্যামফোর্ড ব্রিজে সর্বশেষ ১৮টি ম্যাচে মাত্র ২টিতে হার, জয় এসেছে ১৩টিতে।
নতুন মৌসুমে অধরাবাহিক চেলসি বল পজিশন আর লক্ষ্যে শট রাখায় লিভারপুলের চেয়ে এগিয়ে ছিল। ৫৩ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নিয়ে ছয়টিই লক্ষ্যে রাখে ব্লুজরা। আর সমান ১২টি শট নেওয়া লিভারপুলের লক্ষ্যে ছিল কেবল দুটি শট।