শিরোনাম
◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:১২ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দ্বিতীয় দিন শেষে জয়ের কাছাকা‌ছি খুলনা বিভাগ, চট্টগ্রামের বড় লিড

স্পোর্টস ডেস্ক : এনসিএলে দ্বিতীয় দিন শেষেই হারের শঙ্কায় বরিশাল। খুলনার বিপক্ষে ফলোঅনে পড়েছে তারা। অন্যদিকে রাজশাহীর ঘরের মাঠে জয়ের সুবাস পাচ্ছে চট্টগ্রাম।

আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩১৩ রানে থামে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যায় বরিশাল। এরপর ফলোঅনে পড়ার পরও খুব একটা ভালো করতে পারছে না তারা। ৪ উইকেটে ১১৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বরিশাল। --- ডেই‌লি ক্রিকেট

প্রথম ইনিংসে বরিশালকে ১২৬ রানে অলআউট করে দেওয়ার নায়ক আফিফ হোসেন ধ্রুব। এবারের এনসিএলের প্রথম হ্যাটট্রিক করেছেন খুলনার এ ক্রিকেটার। সব মিলিয়ে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন আফিফ।

দ্বিতীয় ইনিংসে বরিশালের হয়ে ১০৮ বলে ৪০ রান করেছেন ইফতেখার হোসেন ইফতি। ফজলে মাহমুদ রাব্বি ফিরেছেন ৪২ বলে ৩২ রান করে। বরিশালের আশা হয়ে অপরাজিত আছেন শামসুর রহমান শুভ। ২৫ বলে ২৪ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন তিনি।

এদিকে রাজশাহীতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪০১ রানে থেমেছিল চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ১৯৬ রানে গুটিয়ে যায় রাজশাহী। স্বাগতিকদের হয়ে ৭৫ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন সাব্বির রহমান। এছাড়াও অধিনায়ক সাব্বির হোসেন করেছেন ৮১ বলে ৫১ রান। শেষ দিকে তাইজুল ইসলামের ৪১ রানের পরও দুইশোর আগে অলআউট হয় রাজশাহী।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান তুল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় খেলেছেন ৫১ বলে ৫১ রানের ইনিংস। প্রথম ইনিংসে আরেক সেঞ্চুরিয়ান ইয়াসির আলী চৌধুরী অপরাজিত আছেন ৪০ বলে ২৬ রানে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪০১ রান তুলেছে ময়মনসিংহ। দ্বিতীয় দিন দলটির হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন আবু হায়দার রনি। ১০৫ বলে ১০৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়াও আগের দিন ময়মনসিংহের হয়ে সেঞ্চুরি করেছিলেন আরিফুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে সিলেট। সৈকত আলী ৫৩ রান করার পর অসুস্থ হয়ে মাঠ ছেড়েছেন। মুশফিকুর রহিম বড় ইনিংস খেলতে পারেননি। ২৬ বলে করেছেন ২০ রান।

এদিকে সিলেটের একাডেমি মাঠে প্রথম ইনিংসে ঢাকাকে ২২১ রানে অলআউট করার পর ৮ উইকেটে ৩০৮ রান তুলে দিন শেষ করেছে রংপুর বিভাগ। তিস্তা পাড়ের দলটির হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন নাঈম হাসান। তাতেই এগারো হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডানহাতি এ ব্যাটার। দ্বিতীয় দিন শেষে ১১১ রানে অপরাজিত আছেন নাঈম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়