শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী হ‌বে আজ? বাংলা‌দেশ সিরিজ সমতায় ফির‌বে না‌কি ও‌য়েস্ট ইন্ডিজ জিত‌বে 

নিজস্ব প্রতিবেদক: কী হ‌বে আজ? বাংলা‌দেশ সি‌রি‌জে সমতা আন‌বে না‌কি ও‌য়েস্ট ই‌ন্ডিজ এক ম‌্যাচ হা‌তে রে‌খে সি‌রিজ জিত‌বে। এই প্রশ্ন‌টি ক্রিকেট প্রেমী‌দের ম‌ধ্যে ঘুরপাক খা‌চ্ছে। 

সকল প্রশ্নের উত্তর মেলা‌তে আজ বুধবার সন্ধ‌্যা ৬টায় তিন ম‌্যা‌চের টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের দ্বিতীয় ম‌্যা‌চে ওয়স্ট ই‌ন্ডি‌জের মু‌খোমু‌খি হ‌বে বাংলা‌দেশ।

ত‌বে প্রথম ম‌্যাচ‌টি ভা‌লো হয়‌নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় জয় হাতছাড়া হয়েছে প্রথম ম্যাচে। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচটি তাই হয়ে ওঠেছে বাঁচা-মরার। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এ লক্ষ্যে আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেও মাঝপথে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। পাওয়ার প্লে-তেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা। শেষ পর্যন্ত ১৪৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস, হারতে হয় ১৬ রানে।

ম্যাচ শেষে তানজিম হাসান সাকিব যেমনটা বলেছিলেন, ‘আর ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই’, সেই কথাই এখন দলের মূল মন্ত্র। সিরিজ বাঁচাতে মানসিক চাপ ঝেড়ে ফেলে মাঠে নামাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটারদের রানে ফেরার বিকল্প নেই। বিশেষ করে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের উপর একটু বেশিই দায়িত্ব থাকে। সেজন্য শুরুর দিকের ব্যাটারদের ভালো একটা শুরু এনে দিতে হবে।

প্রথম ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও সেটিই প্রত্যাশা করেছেন। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা তার।

বিশ্বকাপের আগে বাংলাদেশ আর পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে। এই ম্যাচগুলো দিয়েই প্রস্তুতি সারতে হবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের। তাই এই ম্যাচগুলোতে বাড়তি নজর থাকবে বাংলাদেশের।

প্রসঙ্গত, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে আর ওয়েস্ট ইন্ডিজের ১০টি ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়