শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১২:২০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

নিজস্ব প্রতি‌বেদক : আয়ারল্যান্ডের বিপক্ষ দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। 

আইরিশদের বিপক্ষে ১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

দ্বিতীয় টেস্ট ম্যাচটি ১৯ নভেম্বর থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি দিয়েই বিশেষ এক মাইলফলকে নাম লেখাবেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ফিট থাকলে দুটি ম্যাচ খেলতে পারলেই তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার কীর্তি গড়বেন।

বাংলাদেশ দল- নজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়