শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:১৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়ছেন ২৩ কো‌টি টাকার ক্রিকেটার হেনরিক ক্লাসেন

স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম প্রাণভোমরা ছিলেন তিনি। বড় ছক্কা মারতে ওস্তাদ। তিনি দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হেনরিক ক্লাসেন। আগামী আইপিএলে কি সানরাইজার্সের জার্সিতে দেখা যাবে তাঁকে? 
৩৪ বছরের ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৯ বলে ১০৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ক্লাসেন। ২৩ কোটি খরচ করা হয়েছিল ক্লাসেনের বিরুদ্ধে। 

সেই অর্থ দলনায়ক প্যাট কামিন্সের থেকেও বেশি ছিল। ২০২৫ আইপিএলের একাধিক ম্যাচে দ্রুতলয়ে কিছু রান করলেও বড় স্কোর করতে পারেননি। 

ম‌নে করা হচ্ছে ক্লাসেনকে ছেড়ে দেওয়া হবে। যদিও সানরাইজার্স হায়দরাবাদের তরফ থেকে এ ব্যাপারে একটি শব্দও খরচ করা হয়নি। 

পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল মহল মনে করছে, ক্লাসেনকে যদি ছেড়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ, তাহলে তা বেশ স্মার্ট মুভ। ওই ২৩ কোটির পরিবর্তে আরও ভাল শপিং করতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ। ক্লাসেনের মতো মারকুটে ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজিই। 

মহম্মদ শামি, হর্ষল প্যাটেলের পিছনেও কোটি কোটি টাকা খরচ করেছে হায়দরাবাদ। মহম্মদ শামির জন্য ১০ কোটি ও হর্ষল প্যাটেলের পিছনে ৮ কোটি খরচ হয়। শামি এবং হর্ষল পুরো সময় খেলতেই পারেননি। গোটা মরশুম জুড়ে তাঁরা খেলবেন এমন প্রত্যাশাই ছিল দুই তারকাকে নিয়ে। হর্ষল প্যাটেল ১৩টি ম্যাচ থেকে ১৬টি উইকেট নিলেও প্রতি ওভারে প্রায় ১০ রান দেন। ফলে আসন্ন মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডে অনেক পরিবর্তন হতেই পারে। আগামী নিলামেই তা পরিষ্কার হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়