শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক : য‌তোটা দুর্বল ম‌নে করা হ‌য়ে‌ছি‌লো, ত‌তোটা দুর্বল নয় নয় আয়ারল‌্যান্ড। টে‌স্টের প্রথম দি‌নে দুর্দান্ত ব‌্যাট ক‌রে‌ছে তারা। সিলেট টেস্টে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে আয়ারল্যান্ড। একের পর এক ক্যাচ মিস করা বাংলাদেশ আছে কিছুটা চাপে। দিনের শেষ ওভারে জর্ডান নেইলকে হারানো আয়ারল্যান্ড ৮ উইকেটে তুলেছে ২৭০ রান। ব্যারি ম্যাকার্থি অপরাজিত আছেন ৫৬ বলে ২১ রানে।

অথচ ইনিংসের প্রথম ওভারেই অ্যান্ডি বালবির্নির উইকেট হারায় আইরিশরা। তবে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৯৫ রান যোগ করেন পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেল। যা তাদের টেস্ট ইতিহাসে এই জুটিতে সর্বোচ্চ। 

পেছনে ফেলেছেন বালবির্নি ও কার্টিস ক্যাম্ফারের দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রানের জুটিকে। ৭৬ বলে ৬০ রান করা স্টার্লিংকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাহিদ রানা। ৫৯ রান করেছেন কারমাইকেল।

হ্যারি টেক্টর ফিরেছেন ১ রানেই। ভালো শুরু করা কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকার ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। ক্যাম্ফার করেছেন ৪৪ ও টাকারের ব্যাট থেকে এসেছে ৪১ রান। অ্যান্ডি ম্যাকব্রাইন বড় ইনিংস খেলতে পারেননি। মিরাজের বলে স্টাম্পিং হওয়ার আগে করেছেন ৫ রান।

এদিন বেশ কয়েকবার ম্যাচ প্রথম সেশনেই আয়ারল্যান্ডের তিনটি ক্যাচ ছাড়ে বাংলাদেশ। পরের দুই সেশনেও ক্যাচ ছেড়েছে টাইগার ফিল্ডাররা।

বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অভিষিক্ত হাসান মুরাদ শিকার করেছেন ২ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়