শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে সি‌রিজ শুরু পাকিস্তানের 

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তান জি‌তে‌ছে স‌ত্যি, ত‌বে সহজ ম‌্যাচ ক‌ঠিন ক‌রে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়েছে পাকিস্তান। ৮৭ বলে ১০৫ রানে অপরাজিত থাকে ম্যাচসেরা সালমান আঘা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রা‌তে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান তোলে পাকিস্তান। যদিও তাদের শুরুটা ভালো হয়নি। মাত্র ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

এরপর সালমান আগা ও হুসেন তালাতের ১৩৮ রানের পার্টনারশিপে শক্ত অবস্থানে ফেরে পাকিস্তান। সালমান ১০৫ ও তালাত ৬২ রান করেন। শেষ মুহূর্তে মোহাম্মাদ নাওয়াজের ২৩ বলে ৩৬ রানের দ্রুত ইনিংসের জোরে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রানের পুঁজি পায় পাকিস্তান। 

জবাবে দলীয় নব্বই রানে ৩, ১৯১ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা, দলীয় ২১০ রানে কামিন্দু মেন্ডিস আউট হলে পাকিস্তানের জয় সময়ের ব্যাপার মনে হয়েছিল। কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গা শেষদিকে ৫২ বলে ৫৯ রানের ঝড় তুললে জমে ওঠে ম্যাচ, যদিও তা যথেষ্ট হয়নি। হারিস রউফ তুলে নেন ৪ উইকেট। 

এর ফলে, তিন ম্যাচের সিরিজে ১–০ তে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ রাওয়ালপিন্ডিতেই আগামী বৃহস্পতিবার।

সংক্ষিপ্ত স্কোর --

পাকিস্তান: ৫০ ওভারে ২৯৯/৫ (সালমান ১০৫*, তালাত ৬২, নেওয়াজ ৩৬*, ফখর ৩২; হাসারাঙ্গা ৩/৫৪, আসিতা ১/৪২, তিকশানা ১/৬৪)।

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৩/৯ (হাসারাঙ্গা ৫৯, সামারাবিক্রমা ৩৯, মিশারা ৩৮, আসালাঙ্কা ৩২; রউফ ৪/৬১, আশরাফ ২/৪৯, নাসিম ২/৫৫)।
ফল: পাকিস্তান ৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সালমান আলী আগা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়