শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কিউ‌রেটর গামিনী ডি সিলভা বললেন, মিরপুরের পিচ আমার বাবার সম্পদ নয়

স্পোর্টস ডেস্ক : গামিনী ডি সিলভা বেশ আলোচিত-সমালোচিত চরিত্র বাংলাদেশের ক্রিকেটে। মিরপুর শের-ই-বাংলায় তার আধিপত্য নতুন নয়। তবে কিউরেটর হিসেবে বাংলাদেশে গামিনী অধ্যায় শেষ। ১৬ বছরের সম্পর্ক শেষে দেশে ফিরে যাওয়ার আগে ‘ডেইলি ক্রিকেট’কে একান্ত সাক্ষাতকার দিয়েছেন এ শ্রীলঙ্কান। সেখানেই জানিয়েছেন অনেক জানা-অজানা কথা। -- ডেই‌লি ক্রিকেট

গুঞ্জন ছিল, মিরপুরে চলে গামিনীর রাজত্ব। তিনি তার খেয়াল খুশি মতো উইকেট তৈরী করেন। যা নিয়ে প্রতিনিয়ত হয় সমালোচনা। তবে গামিনী বললেন উল্টো কথা, প্রতিপক্ষের চিন্তা করে নয়, তিনি এতোদিন উইকেট তৈরী করেছেন হোম টিমের কথা চিন্তা করেই এবং সেটা ম্যানেজমেন্টের নির্দেশে।

গামিনী বলেন, ‘আমাকে করতেই হতো এটা। কারণ আপনি যেমন বললেন, এটা আমার বাবার সম্পত্তি নয়। প্রতিপক্ষের সুবিধার কথা চিন্তা না করে হোম টিমের সুবিধার জন্য বানানো (উইকেট)।

ক্রিকেটাররা যেমন উইকেট চেয়েছে তেমনই দেওয়ার চেষ্টা করেছেন গামিনী। ম্যানেজমেন্টের চাওয়াকেই সবসময় প্রাধান্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

গামিনী বলেন, ‘আপনি জানেন, উইকেট অনুরোধ অনুযায়ী তৈরী করা হয়। সেটা ম্যাচ, অনুশীলন কিংবা যেকোনো পরিস্থিতিতে হোক। ম্যাচের জন্য যেমন দরকার তেমনই করা হয়। 

তারা যদি ঘাসসহ বাউন্সি উইকেট চায়, তেমনই করে দিয়েছি। যখন বিদেশ সফরে যায়, তখন তারা ভিন্ন উইকেট পায়। তাই বিদেশ সফরের আগে আমি সেই অনুযায়ীই উইকেট তৈরী করে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়