শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০১:৩৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনিংস ও ৪৭ রানে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে লাঞ্চের পরই আয়ারল্যান্ডের প্রতিরোধ ভেঙে দিয়ে টাইগাররা ম্যাচের ইতি টানেন।

দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলাররা পুরো ম্যাচে দাপট দেখান। অভিষিক্ত হাসান মুরাদের চার উইকেটের পাশাপাশি তিনটি উইকেট নেন তাইজুল ইসলামও। বাকি দুই উইকেট শিকার করেন নাহিদ রানা।

চতুর্থ দিনের শুরুতে ৫ উইকেটে ৮৫ রান নিয়ে লড়াই শুরু করেছিল আয়ারল্যান্ড। অ্যান্ডি ম্যাকব্রেইন এবং ম্যাথিউ হামফ্রিস বড় জুটি গড়তে পারেননি। হামফ্রিসকে ফেরান তাইজুল।

এরপর বলবার্নিকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন ম্যাকব্রেইন। ৩৮ রান করে বলবার্নি মুরাদের এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ৫২ রান করে নাহিদ রানার শিকার হন ম্যাকব্রেইন।  শেষ দিকে জর্ডান নিল এবং ব্যারি ম্যাকার্থি ৫৪ রানের জুটি গড়লেও হাসান মুরাদ ও তাইজুল ইসলাম শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে অলআউট করেন।

এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল শান্তরা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর ঢাকায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়