শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট ১৮ নভেম্বর শুরু

নিজস্ব প্রতি‌বেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ফরচুন বরিশালের পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫’। আগামী ১৮ নভেম্বর, মঙ্গলবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন হবে। 

এবারের আসরে ৪৮টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪৮টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। 

 শনিবার (১৫ নভেম্বর) ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক  মজিবুর রহমান এসব তথ্য জানান।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সদস্যদের কথা মাথায় রেখে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। আমাদের চেষ্টা থাকবে সবাইকে একসাথে নিয়ে উৎসবমূখর পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন করার।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, আমরা জাকজমকপূর্ণ এই টুর্নামেন্টটি আয়োজন করছি। প্রতিবছর ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে সদস্যদের মধ্যে একটি সম্পৃতির বন্ধন তৈরি হয়। আমরা আশা করি ক্রিকেট মাঠে এই আনন্দ আয়োজনে সবাই অংশগ্রহণ করবেন। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফরচুন বরিশালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়া ও সুমন চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়