শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের টেস্ট ক্রিকে‌টে শেবাগকে ছাড়িয়ে সর্বোচ্চ ছক্কার মালিক রিশাভ পান্ত

স্পোর্টস ডেস্ক :  কেশভ মহারাজকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকালেন রিশাভ পান্ত। এতেই বীরেন্দ্র শেবাগকে পেছনে ফেলে এককভাবে ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর মালিক হয়ে গেছেন এই উইকেটকিপার-ব্যাটার।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন এই কীর্তি গড়েছেন পান্ত।

এতদিন শেবাগের সঙ্গে ৯০টি ছক্কা নিয়ে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকা ভাগাভাগি করছিলেন তিনি। এই ছক্কাগুলো হাঁকাতে শেবাগ খেলেছিলেন ১৭৮ ইনিংস। আর তাকে ছাড়িয়ে যেতে পান্ত খেলেছেন কেবল ৮৩ ইনিংস।

শেষ পর্যন্ত পান্তের ২৪ বলে ২৭ রানের ইনিংসটি থামান কর্বিন বোশ। আউট হওয়ার আগে মহারাজকে লং-অনের ওপর দিয়ে আরেকটি ছক্কা হাঁকান তিনি। টেস্টে জাতীয় দলের জার্সিতে তার ছক্কা এখন ৯২টি।

টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় সাত নম্বরে আছেন পান্ত। বাঁহাতি এই ব্যাটার যেভাবে ছুটছেন, তাতে করে সবচেয়ে কম ইনিংসে একশ ছক্কা হাঁকানোর কীর্তি গড়তে পারেন তিনি।

এখন পর্যন্ত টেস্টে একশ ছক্কা হাঁকিয়েছেন তিনজন। সবার আগে এই কীর্তি গড়া অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট তার ক্যারিয়ার শেষ করেছেন ১৩৭ ইনিংসে ১০০ ছক্কা নিয়ে। দুইয়ে থাকা নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ১৭৬ ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন ১০৭টি। তালিকার শীর্ষে থাকা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ২০৬ ইনিংসে ছক্কা ১৩৬টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়