স্পোর্টস ডেস্ক : জনপ্রিয়তায় আইপিএলের আশেপাশেও নেই কোনো লিগ। যার ফলে এই লিগ নিয়ে তুমুল আগ্রহ সমর্থকদের। বিশেষ করে আইপিএলের নিলামে চোখ থাকে কোটি সমর্থক ও ক্রিকেটারদের।
আইপিএলের আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া নিলামের আগে শনিবার ছেড়ে দেওয়া ও ধরে রাখা ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। -- ডেইলি ক্রিকেট
তালিক চূড়ান্ত হওয়ায় জানা গেছে মিনি নিলামে কত টাকা নিয়ে অংশ নেবে দলগুলো। মিনি নিলামের আগে সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। আর সবচেয়ে কম টাকা নিয়ে প্লেয়ার কেনায় অংশ নেবে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএল ২০২৬ নিলামের আগে কোন দলের হাতে কত অর্থ আছে-
কলকাতা নাইট রাইডার্স – ৬৪.৩ কোটি রুপি।
চেন্নাই সুপার কিংস – ৪৩.৪ কোটি রুপি।
সানরাইজার্স হায়দরাবাদ – ২৫.৫ কোটি রুপি।
লক্ষ্ণৌ সুপার জায়েন্টস – ২২.৯৫ কোটি রুপি।
দিল্লি ক্যাপিটালস – ২১.৮ কোটি রুপি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৬.৪ কোটি রুপি।
রাজস্থান রয়্যালস – ১৬.০৫ কোটি রুপি।
গুজরাট টাইটান্স – ১২.৯ কোটি রুপি।
পাঞ্জাব কিংস – ১১.৫ কোটি রুপি।
মুম্বাই ইন্ডিয়ান্স – ২.৭৫ কোটি রুপি।