শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১১:১৭ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রংপুরের দাপুটে জয়ের দি‌নে চট্টগ্রামকে ২৫১ রানে হারালো ময়মনসিংহ

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)  চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দাপুটে জয়ে মাঠ ছাড়ে রংপুর বিভাগ। বরিশালকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪১ রানে অলআউট করে রংপুর ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করে।

দিনের শুরুতে বরিশাল তাদের দ্বিতীয় ইনিংস পুনরায় শুরু করলেও টিকতে পারেনি রংপুরের বোলারদের সামনে। মাত্র ৩৮.২ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় দলটি। রংপুরের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ একাই ৫ উইকেট শিকার করে বরিশালের ইনিংস ধসিয়ে দেন। -- ডেই‌লি ক্রিকেট

জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য তুলতে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার মিম মোসাদ্দেক—তার ব্যাট থেকে আসে ৮০ রান। সঙ্গী জাহিদ জাবেদও খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। ওপেনিং জুটি ভাঙার পর নবীন ইসলাম ধীরস্থির ব্যাটিংয়ে (৪২*) দলকে সহজ জয় এনে দেন।

এদিকে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে ময়মনসিংহ বিভাগ তুলে নেয় আরও বড় জয়। চট্টগ্রামকে তারা হারায় ২৫১ রানের বিশাল ব্যবধানে।

দিনের শুরুতে নিজেদের প্রথম ইনিংস ২৩২ রানে শেষ করে ময়মনসিংহ। দলের পক্ষে সবচেয়ে উল্লেখযোগ্য ইনিংস আসে আজিজুল হাকিম তামিমের ব্যাট থেকে—৬৬ রান। চট্টগ্রামের হয়ে মোহাম্মদ আশরাফুল হাসান ৬ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং প্রদর্শন করেন।

৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম শুরু থেকেই ভেঙে পড়ে। ময়মনসিংহের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ৫৯ রানে অলআউট হয়ে যায় দলটি। ২০.১ ওভারের মধ্যেই শেষ হয়ে যায় তাদের লড়াই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়