শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র 

স্পোর্টস ডেস্ক :  তানজিদ হাসান তামিম চলতি জাতীয় ক্রিকেট লিগে প্রথম খেলতে নেমেই দারুণ এক সেঞ্চুরি করলেন। সহজাত ব্যাটিংয়ে ৭ চারের সঙ্গে ৮ ছক্কায় তিনি খেললেন ১৪০ রানের ইনিংস। তবে ম্যাচে অবশ্য ফল আসেনি। ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। 

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার শেষ হয়েছে রাজশাহী ও ঢাকার মধ্যকার চতুর্থ রাউন্ডের ম্যাচ। ব্যাটারদের দাপটের ম্যাচে দুই দল মিলিয়ে হয়েছে মোট ৪টি সেঞ্চুরি। তামিম ছাড়াও তিন অঙ্কের দেখা পেয়েছেন সানজামুল ইসলাম, আশিকুর রহমান শিবলি ও প্রিতম কুমার।

ম্যাচের প্রথম ইনিংসে সানজামুলের ১১২ রানের সৌজন্যে ২৯৮ রান করে রাজশাহী। বল হাতে ঢাকার পক্ষে ৫ উইকেট নেন অফ স্পিনার আশরাফুল ইসলাম সিয়াম। -- টি স্পোর্টস

জবাবে ঢাকা বিভাগের শিবলির ব্যাট থেকে আসে ১১ চার ও ১ ছক্কায় ১২১ রান। এছাড়া আনিসুল ইসলাম ইমন খেলেন ৯৭ রানের ইনিংস। ৮৪ রানের লিড নিয়ে ৩৮২ রানে অলআউট হয় ঢাকা।

দ্বিতীয় ইনিংসে ঝড় তোলেন তামিম। ৭ চারের সঙ্গে ৮ ছক্কা মেরে ১৫১ বলে খেলেন ১৪০ রানের ইনিংস। এছাড়া প্রিতম কুমারের ব্যাট থেকে আসে ১৭ চার ও ২ ছক্কায় ১৫১ বলে ১৩৬ রান। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ২২০ রানের জুটি।

ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে মাত্র ৬৭.৩ ওভারে ৫ উইকেটে ৩৬০ রান তুলে ইনিংস ছেড়ে দেয় রাজশাহী।২৭৭ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১০৯ রান করে ঢাকা। পরে ড্র মেনে নেয় দুই দল। এবার ৪৪ রান করেন আনিসুল ইসলাম ইমন।

চার ম্যাচে ঢাকার এটি চতুর্থ ড্র। সমান ম্যাচে রাজশাহী জিতেছে একটি, হেরেছে দুইটি আর ড্র হয়েছে অন্যটি।

এছাড়া চতুর্থ রাউন্ডের অন্য দুই ম্যাচে তিন দিনেই ফল এসে গেছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রামকে ২৫১ রানে হারিয়েছে ময়মনসিংহ বিভাগ। আর বগুড়ার মাঠে বরিশালের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে রংপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়