শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম

স্পোর্টস ডেস্ক : মুশ‌ফিকুর র‌হিম নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে তারকা ফুটবলার হামজা চৌধুরীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন। টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক সেই ভিডিও বার্তা দেখে অবাক হয়েছেন। জবাবে হামজাকেও ধন্যবাদ জানান মুশফিক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে শতক তুলে নেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক। এরপর দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক এবং সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে হামজা চৌধুরির ভিডিও বার্তা নিয়ে। মুশফিক জানান, সকালে ম্যানেজারের মোবাইলের মাধ্যমে তিনি হামজা চৌধুরীর বার্তাটি দেখেছেন। 

মুশফিক বলেন,‘হ্যাঁ, আমি আজ সকালে শুনেছি। আমি সত্যি অবাক হয়েছি এবং এটা দেখে খুশি হয়েছি। আশা করছি যদি সামনাসামনি কখনো দেখা হয়, ধন্যবাদ জানাব।

এর আগে, মুশফিকের ১০০তম টেস্ট উপলক্ষে হামজা চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন। সেখানে বাংলাদেশের এই তারকা ফুটবলার বলেন,‘আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।

উল্লেখ্য, মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলার মধ্য দিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়