শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব তারকারা বিপিএলের নিলামে, তালিকায় নাম যাদের

বিপিএলের পরবর্তী আসরের দল গঠন করা হবে নিলামের মাধ্যমে। এই নিলামের জন্য ২৫০ বিদেশি ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করেছে বিসিবি, যেখানে রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্ব তারকারা।

বিপিএল নিলামের আগে অন্তত একজন সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। ৪ বিদেশি ক্রিকেটারের জন্য ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো।

বিপিএলের ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর। উদ্বোধন অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়। আর শিরোপা লড়াইয়ের ফাইনাল নির্ধারিত হয়েছে ১৬ জানুয়ারি। আসন্ন বিপিএলের জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৫০ জন। সে তালিকায় রয়েছে এক ভারতীয় ক্রিকেটারও।

বিপিএল নিলামে উল্লেখযোগ্য বিদেশি তারকা ক্রিকেটার

ক্যাটাগরি ‘এ’- জনসন চার্লস, কেসি কার্টি, মোহাম্মদ হাসনাইন, উসামা মির, অভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহিশ থিকশানা, মাথিশা পথিরানা, চারিথ আসালাঙ্কা, জর্জ ডাকরেল, চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, লাহিরু কুমারা, অলি রবিনসন, টম হার্টলি, অ্যাডাম লিথ।

ক্যাটাগরি ‘বি’- সন্দীপ লামিচানে, আসিফ আলি, রিচার্ড এনগারাভা, ওশেন থমাস, হ্যারি টেক্টর, আলি খান, হাশমতুল্লাহ শাহিদি, ইসুরু উদানা, নাজিবউল্লাহ জাদরান।

ক্যাটাগরি ‘সি’- হায়দার আলি, শন উইলিয়ামস, সামিউল্লাহ শিনওয়ারি, জেমস ফুলার, লাহিরু মিলান্থা, খুররম শাহজাদ, দিলশান মুনাবীরা, প্রমোদ মাদুশান, কেনার লুইস, রেইমন রেইফার, শামার স্প্রিঙ্গার, অ্যাঞ্জেলো পেরেরা, আমির হামজা হোটাক, রস হোয়াইটলি, জশ লিটল, ডেন পেটারসন, কাসুন রাজিথা, লাহিরু উদারা, ইনোসেন্ট কাইয়া, অ্যারন জোন্স, আকিলা ধনঞ্জয়া, শেলডন কটরেল, রায়ান বার্ল, কার্টিস ক্যামফার, পল স্টার্লিং।

ক্যাটাগরি ‘ডি’- উসমান কাদির, ব্রায়ান বেনেট, শেভন ড্যানিয়েল, বাসিল হামিদ, কলাম পার্কিনসন, সালিম শাফি, ব্র্যাড ইভান্স, মার্ক ওয়াট ও জ্যাক হেইন্স।

ক্যাটাগরি ‘ই’- সাঙ্গিথ কোরায়, থানুকা দাবারে, জশুয়া বিশপ, কাদিম অ্যালেন, কেমানি মেলিয়াস, র‍্যান্সফোর্ড বিটন, আশমীদ নেড, আসদ রাজা, তৈয়ব আব্বাস, মুহাম্মদ জিশান, রুম্মান রইস, খলিল গুরবাজ ও বাকার ইব্রাহিমজাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়