শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্থের পিচ নি‌য়ে সমালোচনা করায় উসমান খাজার উপর চ‌টে‌ছে অ‌স্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড 

স্পোর্টস ডেস্ক : পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের পিচ নিয়ে উসমান খাজার বিস্ফোরক মন্তব্যে চটেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রকাশ্যে পিচকে জঘন্য আখ্যা দেওয়ায় বাঁহাতি এই ওপেনারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা সংস্থাটি ভাবছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেস (এএপি)।

পার্থে হওয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রথম টেস্টের পিচকে গত বৃহস্পতিবার ‘খুব ভালো’ রেটিং দেয় আইসিসি, যা পিচের জন্য সর্বোচ্চ রেটিং। কিন্তু এর একদিন পরই এক অনুষ্ঠানে অপ্টাস স্টেডিয়ামের পিচকে ‘পিস অব শিট’ হিসেবে আখ্যা দেন খাজা। -- অলআউট স্পোর্টস

শুক্রবার নিজের ফাউন্ডেশনের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, দুই দিনেই অস্ট্রেলিয়ার ৮ উইকেটে জয়ের ম্যাচে পিচে পরিবর্তনীয় বাউন্স এতটাই ছিল যে ব্যাটারদের টিকে থাকাই দায় হয়ে পড়েছিল।

“স্টিভ স্মিথ সবচেয়ে নিখুঁত ব্যাটার যার সঙ্গে আমি খেলেছি। আর সেও ব্যাটের মাঝে বল লাগাতে পারেনি। সে ব্যাটের মাঝে বল লাগাতে মিস করে না এরপরও তার কনুইয়ে বল লেগেছে।

তাই পার্থের প্রথম দিনের পিচ ছিল পিস অব শিট। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। গত বছরও ছিল, এ বছরও ছিল।”

“প্রথম দিনে ১৯টা উইকেট পড়ে, আর প্রায় ২০ জনের গায়ে বল লাগে। দারুণ উইকেট, খুব ন্যায্য মনে হচ্ছে। সেই একই ঘটনা গত বছর ভারতের বিপক্ষেও হয়েছিল। প্রথম দিনের পিচে বল এরকম প্রতিক্রিয়া দেখায় না।”

খাজার মন্তব্যে সিএর কর্মকর্তারা হতাশ হয়েছেন বলে প্রতিবেদনে জানায় এএপি। এছাড়া আগামী বৃহস্পতিবার ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের আগেই এই ওপেনারের সঙ্গে আলোচনায় বসবে তারা।

পার্থ টেস্ট ছিল অস্ট্রেলিয়ায় গত ৯৩ বছরে অনুষ্ঠিত হওয়া সবচেয়ে ছোট টেস্ট। পুরো ম্যাচে বল হয়েছে ৮৪৭টি।

পার্থে খাজার ফর্ম ও ফিটনেস নিয়ে দলে তার জায়গা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। পিঠের সমস্যায় দুই ইনিংসেই ওপেনিংয়ে নামতে পারেননি তিনি। লক্ষ্য তাড়ায় তার বদলে ওপেনিংয়ে নেমে বিস্ফোরক সেঞ্চুরিতে দলকে সহজ জয় এনে দেন ট্র্যাভিস হেড। ফলে ওপেনিংয়ে বাঁহাতি এই ব্যাটারকেই দেখতে চাইছেন অনেকেই।

তবে ব্রিসবেনে দিবা-রাত্রির টেস্টে খেলার জন্য যথা সময়ে ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী খাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়