শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত শর্মার ছক্কার নতুন রেকর্ড, টপ‌কে গে‌লেন আ‌ফ্রিদি‌কে

স্পোর্টস ডেস্ক : ‌রো‌হিত শর্মা ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন। পেছনে ফেলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে।

ওয়ানডে ক্রিকেটে ৩৫১টি ছক্কা মেরে এতোদিন সবার ওপরে ছিলেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক এ ক্রিকেটারকে টপকে যেতে রোহিতের প্রয়োজন ছিল ৩টি ছক্কা। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে ৩টি ছক্কা মেরেছেন তিনি। তাতে রোহিতের ওয়ানডে ছক্কা হয়েছে ৩৫২টি।

আফ্রিদির চেয়ে ১০০ ইনিংস কম খেলে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন রোহিত। তবে আফ্রিদির চেয়ে বেশি বল খেলেছেন ভারতের সাবেক এ অধিনায়ক। ওয়ানডেতে রোহিত বল খেলেছেন ১২ হাজার ৩২১টি, অন্যদিকে আফ্রিদি খেলেছেন রোহিতের চেয়ে প্রায় অর্ধেক ৬ হাজার ৮৯২ বল

ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় রোহিত ও আফ্রিদির পরেই আছেন ক্রিস গেইল। ২৯৪ ইনিংসে ৩৩১টি ছক্কা মেরে তৃতীয় স্থানে ক্রিস গেইল। চারে থাকা সনা ৎ জয়াসুরিয়া ৪৩৩ ইনিংসে মেরেছেন ২৭০টি ছক্কা। মহেন্দ্র সিং ধোনির ওয়ানডে ক্রিকেটে ছক্কার সংখ্যা ২৯৭ ইনিংসে ২২৯টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়