শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৪ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড শ্রীলঙ্কার পা‌শে সে দে‌শের ক্রিকেট বোর্ড, দি‌লো ৩০০ মিলিয়ন অনুদান 

স্পোর্টস ডেস্ক : ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-র আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা। প্রাণঘাতী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত ৪৭৪ জন। নিখোঁজ রয়েছেন প্রায় চার শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ‘রিবিল্ডিং শ্রীলঙ্কা’ তহবিল’ গঠন করেছে দেশটির সরকার। তহবিলে ৩০০ মিলিয়ন রুপি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বৃহস্প‌তিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। বিবৃতিতে এসএলসি জানায়, জাতীয় দলের প্রতীকী প্রতিষ্ঠান হিসেবে তারা দেশের প্রতি নিজেদের দায়িত্ববোধ থেকেই এই সহায়তা করছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, এই অর্থ সরকারের জরুরি ত্রাণ কার্যক্রম চালাতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর গুরুত্বপূর্ণ জনসেবা পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে।---টি স্পোর্টস

বিবৃতিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা পুনর্গঠনের কাজে সরকারের প্রচেষ্টাকে শক্তিশালী করতেই এ উদ্যোগ।

এর আগে পাকিস্তান সফরের সব অর্থ বন্যদুর্গতদের সহাতায় দেওয়ার ঘোষণা করে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সহায়তার হাত বাড়িয়ে দিয়ে দেশটির প্রধান কোচ সানৎ জয়সুরিয়া বলেন 

‘দেশে পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা সবাই মর্মাহত। পাকিস্তান সফরের ম্যাচ ফি এবং সব আয় বন্যার্তদের জন্য দিচ্ছি। কঠিন সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়