শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএল, অ‌ভি‌নেতা জিয়াউল হক পলাশ নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

স্পোর্টস ডেস্ক : বিপিএলের আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। ইতোমধ্যে দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

পোস্টে লিখেছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি! 

ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

এর আগে, নিলাম থেকে  স্থানীয় ও বিদেশি ক্রিকেটার নিয়ে দল গঠন করেছে নোয়াখালী এক্সপ্রেস। দলটিতে আগেই সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছে, হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস।

অন্যদিকে নিলাম থেকে নিয়েছে, জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান (৫০ লাখ), নাজমুল ইসলাম (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদী হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলী (২৫ হাজার ডলার)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়