শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএল, পা‌কিস্তা‌নের খুশ‌দিল শাহ  আবারও রংপুর রাইডার্সে

স্পোর্টস ডেস্ক : সবশেষ বিপিএলে ব্যাটে-বলে পারফর্ম করেছিলেন খুশদিল শাহ। রংপুর রাইডার্সের জার্সিতে দুর্দান্ত খেলে ডাক পান পাকিস্তান জাতীয় দলে। এক সময় অনিমিয়ত থাকা এ ক্রিকেটার এখন পাকিস্তান জাতীয় দলে নিয়মিত মুখ।

সেই খুশদিল শাহকে আবারও রংপুরের হয়ে বিপিএলে খেলতে দেখা যাবে। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

বিপিএল নিলামে নামীদামি তারকাদের দলে নিয়েছে রংপুর। লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানার মতো ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। এছাড়াও সরাসরি চুক্তিতে আগে থেকেই আছেন নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান।

বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রেও চমক দেখিয়েছে রংপুর। নিলামের আগে সুফিয়ান মুকিম ও খাজে নাফের সাথে চুক্তি করেছে তারা। 

নিলামে এমিলিও গে এবং মোহাম্মদ আখলাককে নিয়েছে দলটি। এরপর বাইরে থেকে কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, ইফতেখার আহমেদ ও দাওয়িদ মালানের সাথে চুক্তি করেছে রংপুর। শোনা যাচ্ছে গত বিপিএলে দলটির হয়ে দুর্দান্ত পারফর্ম করা পাকিস্তানের পেসার আকিফ জাভেদকেও দেখা যাবে। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল, ফাইনাল জানুয়ারির ২৩ তারিখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়