স্পোর্টস ডেস্ক : আজ (১৬ ডিসেম্বর) মঙ্গলবার আইপিএল ২০২৬ এর মিনি নিলাম। ১৯তম এই আসরের নিলাম বসবে আবুধাবিতে। ১০ টি ফ্র্যাঞ্চাইজি স্কোয়াড সাজাতে প্লেয়ার কিনবে এই নিলাম থেকে।
এবারের নিলামের জন্য চূড়ান্ত করা হয়েছে ৩৫০ জন খেলোয়াড়দের নাম। সেই তালিকায় আছে ৭জন বাংলাদেশি ক্রিকেটার।
আসন্ন আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে আছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ---- ডেইলি ক্রিকেট
রয়েছেন রিশাদ হোসেনও, ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। অন্যদিকে তাসকিন আহমেদের ভিত্তিমূল্যও ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। এছাড়াও থাকছেন তানজিম হাসান (৭৫ লাখ),নাহিদ রানা (৭৫ লাখ),শরিফুল ইসলাম (৭৫ লাখ) ও রাকিবুল হাসান (৩০ লাখ)।
২০২৬ সালের মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজি গুলো কিনতে পারবে সীমিত সংখ্যক খেলোয়াড়। নিয়ম অনুয়ায়ী ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড় কিনতে পারবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার সুযোগ পাবে ৩২জন।
তবে,আইপিএল নিলামে বাংলাদেশী খেলোয়াড়দের দল পাওয়ার সম্ভাবনায় দেখা দিয়েছে অনিশ্চিয়তা। পারফরম্যান্সের বিচারে রিশাদ-মুস্তাফিজরা এগিয়ে থাকলেও বাধা হতে পারে আন্তর্জাতিক সিরিজ।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকবাজ' তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।
এই সময়ে টাইগাররা কিউইদের বিপক্ষে সাদা বলে খেলবে ৬টি ম্যাচ। একই সময়ে মাঠে গড়াবে আইপিএল। এই কারণেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ কমে আসতে পারে। পুরো আসরে খেলোয়াড়দের পাওয়া, না পাওয়ার দ্বন্দ্বে আগ্রহ কমতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি।
তবে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সুসংবাদ। আইপিএলে দল পেলে তাদের দেওয়া হবে এনওসি। এমনটাই জানিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
তিনি ক্রিকবাজকে জানিয়েছেন, 'আইপিএলের বেশিরভাগ সময়ের জন্যই এনওসি দেওয়া হবে।আমরা চাই তারা সেখানে যতটা বেশি সময় সম্ভব খেলুক।