শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগ ব্যাশের অভিষেক ম‌্যা‌চেই দুর্দান্ত রিশাদ হো‌সেন, ‌বো‌লিং‌য়ে রান দেয়ায় কৃপণতা

স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশ অভিষেকে দুর্দান্ত বোলিং করলেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি এ লিগে প্রথমবার খেলতে নেমে টাইগার এ স্পিনার করেছেন কিপ্টে বোলিং। কোনো উইকেট না পেলেও ৩ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদের। তার আগে শুধুমাত্র খেলেছিলেন সাকিব আল হাসান।--- ডেই‌লি ক্রিকেট

গত আসরেও হোবার্ট হারিকেন্স রিশাদকে নিয়েছিল। কিন্তু বিসিবি থেকে এনওসি না পাওয়ায় টাইগার এ লেগি খেলতে পারেননি। তবে এবার রিশাদকে পুরো মৌসুমের জন্য এনওসি দিয়েছে বিসিবি। যার কারণে বিপিএলেও খেলবেন না তিনি।

সিডনি থান্ডারের বিপক্ষে পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। প্রথম ওভারে টাইগার এ লেগ স্পিনার দেন মাত্র ৬ রান। দ্বিতীয় ওভারে আরও দুর্দান্ত ছিলেন রিশাদ। প্রতিপক্ষ ব্যাটাররা নিতে পারে শুধু ৪ রান। নিজের পরের ওভারে অবশ্য একটি বাউন্ডারি হজম করেছেন রিশাদ। তারপরও ৮ রানের বেশি খরচ করেননি।

রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছে সিডনি। তাদের হয়ে ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন ক্যামেরন ব্যানক্রফট। হোবার্টের জয়ের জন্য প্রয়োজন ১৮১ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়