শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তা‌ফিজ বন্দনা কলকাতার ফেসবুক পেজে

স্পোর্টস ডেস্ক : রেকর্ড গড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকে তাকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে ফেসবুকে বন্দনায় মেতেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ইতোমধ্যে ফিজকে নিয়ে তিনটি স্ট্যাটাস দিয়েছে কলকাতা। প্রথম পোস্টটির ক্যাপশনে লিখেছে, ‘মোস্তাফিজুরের সুইং—এখন ইডেনে’। শেষ পোস্টে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে ধরেছে ---

বাংলাদেশি দর্শকদের বাড়তি নজর থাকে আইপিএলের আসরগুলোতে। গত কয়েক বছর ধরে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের খেলা দলগুলো নিয়ে থাকে বাড়তি উন্মাদনা। এর আগে এই দলটিতে খেলেছে সাকিব। এবার প্রথমবারের মতো কলকাতার ডেরায় ফিজ। দলটির ফেসবুক পেজ ঘুরে দেখা যায়—কলকাতার সঙ্গে ফিজ বন্দনায়ও মেতেছে দর্শকরাও।

এখন পর্যন্ত আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য পেয়েছে মোস্তাফিজুর রহমান। 

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়