শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:২০ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল ‌খেল‌তে বি‌দে‌শি ক্রিকেটাররা আস‌তে শুরু ক‌রে‌ছে

স্পোর্টস ডেস্ক : বি‌ভিন্ন দ‌লের হ‌য়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার জন‌্য বি‌দে‌শি ক্রিকেটাররা আস‌তে শুরু ক‌রে‌ছে। একটা সময় দেখা যেত বিদেশি ক্রিকেটারদের দাপট। ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, লাসিথ মালিঙ্গার মতো ক্রিকেটাররা খেলেছেন ফ্র্যাঞ্চাইজি এ লিগে। তবে বিপিএল হারিয়েছে তার জৌলুশ। আগের মতো নামকরা বিদেশি ক্রিকেটার দেখা যায় কালেভদ্রে।

তবে এবারের বিপিএলে রয়েছে বেশ কিছু বড় তারকা ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ আমির ও শাহিবজাদা ফারহান। গতকাল বাংলাদেশে এসেছেন আমির। এসেই সিলেট টাইটান্সের সাথে অনুশীলন শুরু করে দিয়েছেন পাকিস্তানি এ পেসার। সিলেটের তাঁবুতে আজ যোগ দেবেন সালমান ইরশাদ, অ‌্যারোন জোন্স ও সাইম আইয়ুব।

ফারহান যোগ দিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সে। এছাড়াও নেপালের সন্দ্বীপ লামিচানে এসেছেন ঢাকায়। আজ রাজশাহীর সাথে যাবেন সিলেটে। শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো, পাকিস্তানের হোসেন তালাত, মোহাম্মদ নেওয়াজও যোগ দিয়েছেন পদ্মা পাড়ের দলটির সাথে।

রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার এসেছেন বেশ কয়েকদিন আগেই। তার অধীনে নুরুল হাসান সোহানরা করছেন অনুশীলন। দলটির সাথে যোগ দিয়েছেন গত বিপিএলে দুর্দান্ত খেলা খুশদিল শাহ। বাকিরা যোগ দেবেন দুই-একদিনের মধ্যেই।

আগামী শুক্রবার শুরু বিপিএলের ১২তম আসর। প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়