শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বি‌পিএ‌লে নোয়াখালী এক্সপ্রেসে আফগানিস্তানের বাবা-ছেলে জুটি

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ১২তম আসর আর মাত্র দু’দিন পর শুরু হচ্ছে। ফ্রাঞ্চাইজি এই লিগ মাঠে গড়ানোর আগে বড়সড় চমক উপহার টিম নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলে এবারই প্রথম যুক্ত হওয়া নোয়াখালী এক্সপ্রেস ভিড়িয়েছে হাসান ইসাখিলকে। ডানহাতি এই ব্যাটার আফগানিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ নবির বড় ছেলে। এবারের বিপিএলে ইতিমধ্যেই নবিকে দলে নিয়েছে নোয়াখালী। তাতে এবার মাঠে দেখা যাবে পিতা-পুত্রের জুটি।

 মঙ্গলবার সন্ধ্যায় বাবা ও ছেলের ছবি পোস্ট করে আগমনের বার্তা দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। অবশ্য মাঠে বাপ-বেটার জুটি আগেও দেখেছে দশর্করা। এর আগে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলতে দেখা গেছে এই বাবা ছেলেকে।

আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। রাত পৌনে আটটায় শুরু হতে যাওয়া ম্যাচে দলটির প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।

ডানহাতি ব্যাটার ইসাখিল মূলত ওপেনিংয়ে খেলেন। আফগানিস্তানের জাতীয় দলে না খেললেও ১৯ বছর বয়সী এই ব্যাটার খেলেছেন আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে।

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী, ইবরার আহমেদ, বিলাল সামি, হাসান ইসাখিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়