শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিপিএলকে গোনার টাইম নেই, আমার মাথায় আইপিএল ঘোরে’: ফাহিম চৌধুরী

বিপিএলের প্রথম দুই ম্যাচে একটি জয় এবং একটি পরাজয় পেয়েছে সিলেট টাইটান্স। আজ ২৯ ডিসেম্বর সিলেট দলের কোনো ম্যাচ ছিল না। এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ চলছিল। ম্যাচের মাঝে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী মাঠে আসেন।

পরে তিনি গণমাধ্যমের কাছে বলেন, ‘যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারি (সিলেট টাইটান্স), তবে আমি বলব, বিপিএল নিয়ে আমার চিন্তা নেই। আমি আইপিএল নিয়ে ভাবি। পাকিস্তান ও ভারত থেকে খেলোয়াড় আনতে আমি প্রস্তুত। আমি সামিকে ব্ল্যাংক চেক দিব। বিপিএলে কোন দলকেই আমি শক্তিশালী মনে করি না। আমার মাথায় আইপিএলটাই থাকে।’

সিলেট টাইটান্স সম্পর্কে ফাহিম আরও বলেন, ‘সিলেট আমার বাবা-মায়ের জন্মভূমি। সিলেট টাইটান্স আমাদের গর্ব। এখানে ছোটখাটো একটি দায়িত্ব পেয়ে আমি গর্বিত।’

তিনি সিলেট টাইটান্সের চেয়ারম্যান সামি সম্পর্কে বলেন, ‘তাকে আমি অনেক আগে থেকে চিনি। সে আমার ছোট ভাইয়ের মতো। ক্রিকেটের প্রতি আমার আগ্রহ বাড়ানোর পেছনে সিলেট টাইটান্সের চেয়ারম্যানের অনেক অবদান রয়েছে।’ সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়