শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট নেওয়ার মাইলফলকে পৌঁছেছেন মুস্তাফিজুর রহমান।

বিশ্বের একাদশ ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেট পেলেন বাঁহাতি এই পেসার।

বিপিএলে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামার আগে স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৯৯ উইকেট ছিল মুস্তাফিজের। সিলেট টাইটান্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে নিজের ৪০০তম শিকার ধরেন তিনি। ম্যাচে ৪ ওভারে ২৪ দিয়ে মোট ৩ উইকেট নেন বাঁহাতি এই পেসার।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম টি-টোয়েন্টি খেলা মুস্তাফিজের এই মাইলফলক স্পর্শ করতে লেগেছে ৩১৩ ইনিংস। তার উইকেট সংখ্যা এখন ৪০২টি, গড় ২০ দশমিক ০৯। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ১০ রানে ৬ উইকেট। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন চারবার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন মুস্তাফিজ। বিপিএল তার শিকার ১১১ উইকেট। আর আইপিএলে নিয়েছেন ৬৫ উইকেট।

৪৬০ ইনিংসে সাকিবের উইকেট সংখ্যা ৫০৭টি।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনার ৫০২ ইনিংসে নিয়েছেন ৬৮৫ উইকেট। দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ৬৩১টি। তিনে থাকা সুনীল নারাইনের উইকেট ৬০৮টি। আন্দ্রে রাসেলের সঙ্গে যৌথভাবে তালিকার পঞ্চম স্থানে আছেন সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়