শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ১১:৩৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

শাহরুখ খা‌নের কেকেআর থেকে মুস্তাফিজ বাদ পড়তেই উচ্ছ্বসিত ভার‌তের ক্ষমতাসীন দল বিজেপি 

স্পোর্টস ডেস্ক :  মুস্তাফিজুর রহমানকে ‘নিষিদ্ধ’ করেছে বিসিসিআই। “সাম্প্রতিক পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বোর্ডের এই পদক্ষেপকে স্বাগত জানাল বিজেপি। গেরুয়া শিবিরের কথায়, এই সিদ্ধান্ত আসলে হিন্দুদের জয়। ভারতের ১০০ কোটি সনাতনীর কথা মাথায় রেখে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে বলে বোর্ডকে ধন্যবাদও জানিয়েছে বিজেপি।

শনিবার সকালেই বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া সংবাদসংস্থা এএনআই’কে জানিয়েছেন, বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। বদলে অন্য কোনও প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে। সেই সিদ্ধান্তেই উচ্ছ্বসিত বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি বলেন, “এই সিদ্ধান্ত গোটা দেশের হিন্দুদের জয়। ১০০ কোটি সনাতনীর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ।

সঙ্গীত আরও বলেন, “আমরা গতকালই বলেছিলাম যে মুস্তাফিজুর ইস্যুতে সিদ্ধান্ত নিতেই হবে। কারণ ১০০ কোটি মানুষের ভাবাবেগকে হালকাভাবে নেওয়া যায় না। বিসিসিআইয়ের সিদ্ধান্তে গোটা দেশের হিন্দুরা জিতে গিয়েছেন।” উল্লেখ্য, বিসিসিআইয়ের এক সূত্র প্রাথমিকভাবে জানিয়েছিল, বিষয়টা বোর্ডের হাতে নেই। কারণ বাংলাদেশিরা আইপিএলে খেলতে পারবে না, সে বিষয়ে সরকারের তরফ থেকে কোনও নির্দেশিকা আসেনি। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি মুস্তাফিজুরই। কিন্তু শনিবার বোর্ড জানিয়ে দিয়েছে, তাঁকে আইপিএলে খেলানো যাবে না।

উল্লেখ‌্য, বাংলাদেশে হিন্দুহত্যার প্রতিবাদে শামিল ভারত। ওপার বাংলার ঘটনাপ্রবাহের আঁচ পড়েছে এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। সংখ্যালঘু হত্যার বিন্দুমাত্র প্রতিবাদ না করা মুস্তাফিজুরকে কেন ভারতে খেলতে দেওয়া হবে? প্রশ্ন তোলেন হিন্দুত্ববাদীরা। এমনকী নাইট মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’, ‘বেইমান’ বলা হয়। শেষ পর্যন্ত এবারের আইপিএল থেকে মুছে গেল বাংলাদেশের নাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়