শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০২:৫৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের জো রুট এখন অ‌স্ট্রেলিয়ান রি‌কি প‌ন্টিং‌য়ের কাতা‌রে 

স্পোর্টস ডেস্ক : অ‌্যাশে‌জের দ্বিতীয় দিন‌টি এই ইং‌লিশ ক্রিকেটা‌রের। এই মুহূ‌র্তে জো রুট ও পন্টিংয়ের চেয়ে বেশি সেঞ্চুরি মাত্র দুজনের। জ্যাক ক্যালিস করেছেন ৪৫টি, শচীন টেন্ডুলকার ৫১টি। সেঞ্চুরির হিসাবে যৌথভাবে তিন নম্বরে থাকলেও টেস্টে রানের হিসাবে রুট রয়েছেন শচীনের পরেই। ১৪ হাজারি ক্লাবে ঢোকার অপেক্ষায় তিনি। নামের পাশে রান এখন ১৩ হাজার ৯৩৭।

রুটের এই সেঞ্চুরিতে কি ম্যাথু হেইডেন খুশি হননি? ১৬ বছর ধরে খেলেও অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে না পারা রুটকে নিয়ে এবার বাজি ধরেছিলেন তিনি। বাজিটা ছিল- রুট এবারের অ্যাশেজে সেঞ্চুরি করতে না পারলে হেইডেন মেলবোর্নে বিবস্ত্র হয়ে হাঁটবেন। মাত্র ৩ ইনিংসের মধ্যেই ব্রিসবেনে শতক হাঁকিয়ে হেইডেনের ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণ করেন ইংলিশ ব্যাটার। আজকেরটি চলতি অ্যাশেজে তার দ্বিতীয় সেঞ্চুরি।

৭২ রান নিয়ে দিন শুরু করেছিলেন রুট, ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ২১১। ইংল্যান্ড সব কটি উইকেট হারিয়ে তুলেছে ৩৮৪। রুট সেঞ্চুরিতে পৌঁছান ১৪৬ বলে। তবে তার সতীর্থ হ্যারি ব্রুক পারেননি, আগের দিন ৭৮ রানে অপরাজিত থাকা এ ব্যাটার আউট হন আর ৬ রান করে। রুট ও ব্রুকের মধ্যে জুটি হয় ১৭১ রানের।

বেন স্টোকস ফিরে যান ১১ বলের ডাকে। এরপর জেমি স্মিথ ৪৬ ও উইল জ্যাকস ২৭ রান করে রুটকে সঙ্গ দেন। স্মিথের সঙ্গে রুটের ৯৪ ও জ্যাকসের সঙ্গে ৫২ রানের জুটি হয়। 

ইংল্যান্ড শেষ ৪টি উইকেট হারায় মাত্র ৯ রানের ব্যবধানে। রুট আউট হন দশম ব্যাটার হিসেবে। ২৪২ বলের ইনিংসটি তিনি সাজান ১৫ চারের মারে। রুট, জ্যাকস ও জশ টাংয়ের উইকেট নেন মাইকেল নেসার, ৬০ রানে তার শিকার ৪ উইকেট। মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড উইকেট পান ২টি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়